Waranty Policy
ইকো টেকনোলজিস কর্তৃক বিক্রিত সকল পণ্যের ওয়ারেন্টি বা বিক্রয় পরবর্তী সেবা নিশ্চিত করার জন্য সম্মানিত ক্রেতা নিম্নোক্ত সুবিধাদি পাবেনঃ
রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি
• পণ্যে কোনো ধরণের হার্ডওয়্যার বা উৎপাদনজনিত ক্রুটি থাকলে এবং ম্যানুফ্যাকচারের ওয়ারেন্টি পলিসিতে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি উল্লেখ করা থাকলে ক্রেতা বিক্রয়ের তারিখ হতে উল্লেখিত সময়ের মধ্যে নতুন পণ্য পাবেন। রিপ্লেসমেন্ট পণ্যের জন্য ৩-১৪ কার্যদিবস সময় লাগতে পারে।
• রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি শুধুমাত্র একবারই প্রযোজ্য। এবং এজন্য পণ্য, বক্স, বক্সের ভেতরের সকল এক্সেসরিজ ও কাগজ অক্ষত অবস্থায় থাকতে হবে। কোথাও কোনো দাগ বা স্ক্র্যাচ বা ডেন্ট থাকলে সেই পণ্য রিপ্লেসমেন্ট ওয়ারেন্টির আওতায় পড়বে না। তখন সাধারণ ওয়ারেন্টি পলিসি কার্যকর হবে।
ব্র্যান্ড ওয়ারেন্টি
• ইকো টেকনোলজিসের ব্র্যান্ড ওয়ারেন্টি উল্লেখিত ল্যাপটপ, কম্পিউটার আইটেম এবং হোম অ্যাপ্লায়েন্সের সকল পণ্যে নির্ধারিত সময়ের জন্য ওয়ারেন্টি সেবা প্রযোজ্য হবে।
• একই পণ্যের বিভিন্ন পার্টসের ক্ষেত্রে পণ্য ও ব্র্যান্ডভেদে ওয়ারেন্টি সময়সীমার পার্থক্য থাকতে পারে।
ডিস্ট্রিবিউটর ওয়ারেন্টি
• যেসব পণ্যের ওয়ারেন্টি সেবা সরাসরি বাংলাদেশে অবস্থিত সেই কোম্পানী বা কোম্পানীর নির্ধারিত আমদানীকারক বা ডিস্ট্রিবিউটর প্রদান করে থাকে, সেসব পণ্যের ক্ষেত্রে ক্রেতা উক্ত ব্র্যান্ডের নিজস্ব ওয়ারেন্টি পলিসি অনুযায়ী সকল ওয়ারেন্টি সুবিধা ও সেবা পাবেন।
ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি
• ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে এমন পণ্যে সেই কোম্পানির ওয়ারেন্টির টার্মস ও পলিসি অনুযায়ী নির্ধারিত সময়সীমার মধ্যে কোনো প্রকার চার্জ ছাড়াই ইকো টেকনোলজিস এর পক্ষ থেকে ওয়ারেন্টি ক্লেইম করে দেয়া হবে। ওয়ারেন্টি সময়সীমা শেষ হবার পর নির্ধারিত চার্জের বিনিময়ে সেবা প্রদান করা যেতে পারে। সেক্ষেত্রে পণ্য দেশের বাইরে আনা-নেয়ার খরচও ক্রেতাকেই বহন করতে হবে।
• ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি ক্লেইম করার জন্য ওয়ারেন্টির মেয়াদ কমপক্ষে ২০ দিন বাকি থাকতে হবে এবং ওয়ারেন্টি ক্লেইম করে তা পুনরায় ক্রেতার কাছে ফিরিয়ে দেয়ার জন্য স্বাভাবিক পরিস্থিতিতে ২৫-৪৫ কার্যদিবস সময় লাগতে পারে।
• ডিভাইসে কোনো ধরণের আভ্যন্তরীণ ও বাহ্যিক ক্ষতি বা অনুমোদনহীন পরিবর্তন বা রিপেয়ারের বিষয়ে সংশ্লিষ্ট নির্মাতা প্রতিষ্ঠানের আন্তর্জাতিক সার্ভিস সেন্টারের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
এক্সটেন্ডেড ওয়ারেন্টি
• কোনো পণ্যে স্বাভাবিক সময়সীমার চাইতে বেশি সময়ের জন্য ওয়ারেন্টি সুবিধা নিতে চাইলে নির্ধারিত পরিমাণ সার্ভিস চার্জের বিনিময়ে সেই সেবা গ্রহণের সুযোগ থাকবে।
• এক্সটেন্ডেড ওয়ারেন্টি অবশ্যই পণ্য ক্রয়ের পর সর্বোচ্চ ৩ দিনের মধ্যে সার্ভিস চার্জ পরিশোধ সাপেক্ষে চালু করে নিতে হবে। কোনো পণ্যে এক্সটেন্ডেড ওয়ারেন্টি পেতে অনলাইন রেজিস্ট্রেশন বাধ্যতামূলক হলে সেটা ক্রেতাকেই নিজ দায়িত্বে করে নিতে হবে।
• এক্সটেন্ডেড ওয়ারেন্টি একটি বিশেষ সেবা। এটা সাধারণত নির্দিষ্ট কিছু পণ্যে নির্ধারিত কিছু সময়ের জন্য অফার করা হবে। ইকো টেকনোলজিস তার বিক্রিত সকল পণ্যেই এক্সটেন্ডেড ওয়ারেন্টি সেবা প্রদানে বাধ্য নয়।
সার্ভিস ওয়ারেন্টি
• পণ্য ক্রয়ের তারিখ হতে উল্লেখ করা সময় পর্যন্ত ক্রেতা সার্ভিস ওয়ারেন্টির আওতায় পড়বেন।
• পণ্যের সফটওয়্যার জনিত ইস্যু হলে বা কম্পিউটারে অপারেটিং সিস্টেমজনিত ইস্যু হলে সার্ভিস ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে কোনো ধরণের চার্জ ছাড়াই ক্রেতা সেবা পাবেন।
• হার্ডওয়্যারজনিত সমস্যার ক্ষেত্রে যদি সার্ভিসিং করেই পণ্য মেরামত করা সম্ভব হয় তাহলে কোনো ধরণের চার্জ ছাড়াই ক্রেতা সেবা পাবেন।
• কোনো ধরণের পার্টস নষ্ট হলে বা পরিবর্তনের প্রয়োজন হলে ক্রেতাকে অবশ্যই সেই পার্টসের মূল্য পরিশোধ করতে হবে। এক্ষেত্রে সার্ভিস প্রদানের সময়কাল পার্টসের প্রাপ্যতার উপর নির্ভর করবে।
ল্যাপটপ, টেলিভিশন বা যেকোনো কম্পিউটার ও হোম অ্যাপ্লায়েন্সের বিক্রয় পরবর্তী সেবা গ্রহণের ক্ষেত্রে যেসব বিষয় লক্ষ্যণীয়ঃ
• ওয়ারেন্টি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ৭ থেকে ৪৫ কর্মদিবস সময় লাগতে পারে।
• পণ্যের সমস্যা অবশ্যই ইকো টেকনোলজিস কর্তৃপক্ষের সামনে দৃশ্যমান হতে হবে।
• ওয়ারেন্টি দাবি করার জন্য ক্রেতাকে অবশ্যই পণ্যের সিরিয়াল নাম্বার সম্বলিত বক্স ও ক্যাশ মেমোসহ আমাদের সার্ভিস সেন্টারে আসতে হবে এবং যেকোনো কম্বো প্রোডাক্টের ওয়ারেন্টি সেবা পেতে বক্সের প্রতিটি পণ্য সাথে থাকতে হবে।
• কোনো পণ্য মেরামত যোগ্য না হলে এবং বাজারে একই মডেলের পণ্য সহজলভ্য না হলে কিংবা ৭-৪৫ কর্মদিবস অতিবাহিত হলেও ইকো টেকনোলজিস ওয়ারেন্টি সেবা প্রদানে ব্যর্থ হলে সেক্ষেত্রে উক্ত মডেলের সমমান কোনো প্রোডাক্ট ক্রেতাকে অফার করা হবে। প্রস্তাবিত পণ্য নিতে ক্রেতা অস্বীকৃতি জানালে ইকো টেকনোলজিস প্রতি বছরে ৪০% অবচয় হিসাব করে ক্রেতাকে সমপরিমাণ অর্থ ফেরত দিবে।
• যেকোনো প্রকার উৎপাদনজনিত ত্রুটির ক্ষেত্রে ক্রেতাকে অবশ্যই ক্রয়ের বা কুরিয়ার থেকে পণ্য গ্রহণের ২৪ ঘন্টার মধ্যেই ইকো টেকনোলজিসকে অবহিত করতে হবে।
• কুরিয়ার বা হোম ডেলিভারিতে গ্রহণকৃত প্রোডাক্টের ক্ষেত্রে ওয়ারেন্টি দাবি করতে আনবক্সিং ভিডিও আবশ্যক।
• মেমোরি বা স্টোরেজ মডিউল আছে এমন পণ্যের ক্ষেত্রে ডাটার নিরাপত্তা কোনোভাবেই ইকো টেকনোলজিস প্রদান করবে না। এসএসডি বা হার্ডডিস্ক বা অন্য যেকোনো স্টোরেজ ডিভাইস ওয়ারেন্টি পিরিয়ডে ক্ষতিগ্রস্থ হলে সেটা মেরামত বা রিপ্লেস করে দেয়া হবে। ডাটার ব্যাকআপ এর দায়ভার সম্পূর্ণভাবেই ব্যবহারকারীর।
• মনিটর বা টেলিভিশনের ডেড পিক্সেলের ক্ষেত্রে কমপক্ষে ৫টি দৃশ্যমান ডেড পিক্সেল থাকতে হবে। নতুবা ওয়ারেন্টি প্রযোজ্য হবে না। মনিটর বা টেলিভিশনে গোলাকার বা অর্ধগোলাকার দাগ থাকলে ওয়ারেন্টি প্রযোজ্য হবে না। কেননা সাধারণত আঘাতজনিত কারণেই একমাত্র এই দাগ দেখা যায়।
• সফটওয়্যার আপডেট বা ম্যানুফ্যাকচারের রিলিজ করা কোনো ডিভাইস ড্রাইভার আপডেটের কারণে প্রোডাক্টের ফাংশনালিটি নিয়ে কোনো জটিলতা দেখা দিলে সেটার সমাধানের জন্য পরবর্তী আপডেট পর্যন্ত অপেক্ষা করা লাগতে পারে।
নিম্নোক্ত যেসব কারণে পণ্যের ওয়ারেন্টি বাতিল হতে পারেঃ
• কোনো পণ্যের সিরিয়াল নাম্বার বা নাম্বার সম্বলিত স্টিকার যদি আংশিক বা সম্পূর্ণরূপে মুছে যায় বা উঠে যায় বা ক্ষতিগ্রস্থ হলে সেই পণ্যের ওয়ারেন্টি বাতিল বলে গণ্য হবে।
• যেকোনো ধরণের দূর্ঘটনা বা অসতর্কতাজনিত ব্যবহার বা প্রাকৃতিক কারণে যেমন হাত থেকে পড়ে যাওয়া, আগুন বা পানির সংস্পর্শ, ফাঙ্গাস, মরিচা, পোকামাকড়, ভোল্টেজ ওঠা-নামা, বজ্রপাত ইত্যাদি কারণে পণ্য নষ্ট হলে পণ্যের ওয়ারেন্টি বাতিল বলে গণ্য হবে।
• উপরোক্ত সমস্যাগুলোর অনেকগুলাই সার্ভিস সেন্টারে ডিভাইসটি খোলার পর দৃশ্যমান হতে পারে। তখন ওয়ারেন্টি বাতিলের বিষয়টি ছবি তুলে বা ভিডিওসহ ক্রেতার সামনে উপস্থাপন করা হবে।
• ডিভাইসের ভেতর কোনো পার্টস বা স্ক্রু বা ক্যাবল মিসিং থাকলে কিংবা অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠান দ্বারা ডিভাইস খোলা বা রিপেয়ারের প্রমাণ পাওয়া গেলে ওয়ারেন্টি বাতিল বলে গণ্য হবে।
• ল্যাপটপের মনিটর, টেলিভিশনের প্যানেল বা মনিটর আছে এমন কোনো পণ্যের ক্ষেত্রে ডিসপ্লেতে স্ক্র্যাচ বা দাগ, কিংবা অসতর্কতাজনিত ব্যবহারে ক্ষতির কোনো চিহ্ন থাকলে সেটা ওয়ারেন্টির আওতায় পড়বে না।
• ল্যাপটপের ডিসপ্লে হিঞ্জ ভেঙ্গে গেলে, কিবোর্ডের কোনো কী উঠে আসলে বা ভেঙ্গে গেলে, কিংবা কীবোর্ডে তরল কিছু পড়লে সেই ল্যাপটপের ওয়ারেন্টি বাতিল বলে গণ্য হবে।
• টেলিভিশন, এসি, রাউটার, প্রিন্টার, স্ক্যানার, টিভি কার্ড ইত্যাদি পণ্যে ওয়ারেন্টি থাকলেও এসব পণ্যের রিমোট, পাওয়ার অ্যাডাপ্টার বা অন্যান্য এক্সেসরিজ ও ক্যাবল ওয়ারেন্টি সেবার আওতায় পড়বে না।
• অ্যাপল ম্যাকবুকের অপারেটিং সিস্টেমে কোনো ধরণের পরীক্ষামূলক কাজ করা হলে উদ্ভুত যেকোনো সমস্যায় সেই পণ্য ওয়ারেন্টির জন্য বিবেচ্য হবে না। উইন্ডোজ ল্যাপটপের বায়োস আপডেটজনিত কারণে কোনো সমস্যা হলে সেই কম্পিউটার ওয়ারেন্টির আওতায় পড়বে না।
• ক্রেতা যদি তার কম্পিউটারের বায়োস বা উইন্ডোজ বা ডিভাইস পাসওয়ার্ড ভুলে যান, এবং সে কারণে ওয়ারেন্টি সেবা প্রদানে কোনো সমস্যা বা বিলম্ব হয়, তার দায়ভার ইকো টেকনোলজিস এর নয়।
• ক্রেতা পণ্যের সাথে থার্ড পার্টি পাওয়ার অ্যাডাপ্টার বা অন্য যন্ত্রাংশ যেমন টোনার বা কার্ট্রিজ ব্যবহার করলে সেই পণ্যের ওয়ারেন্টি বাতিল বলে গণ্য হবে।
বিশেষ দ্রষ্টব্যঃ
• কোনো কম্পিউটার সংশ্লিষ্ট পণ্যের ক্ষেত্রে উপরে উল্লেখিত নেই এমন কোনো পরিস্থিতি যদি উদ্ভূত হয়, তাহলে বাংলাদেশ কম্পিউটার সমিতি প্রণীত ওয়ারেন্টি পলিসির সর্বশেষ সংস্করণ অনুসরণ করা হবে। https://bcs.org.bd/page/publication/Warranty-Policy-GpxT5
• হোম অ্যাপ্লায়েন্স পণ্যের ক্ষেত্রে উপরে উল্লেখিত নেই এমন কোনো পরিস্থিতি যদি উদ্ভূত হয়, তাহলে বাংলাদেশে সেই কোম্পানীর অফিশিয়াল আমদানীকারক বা ডিস্ট্রিবিউটর কর্তৃক নির্দেশিত ওয়ারেন্টি পলিসির সর্বশেষ সংস্করণ অনুসরণ করা হবে।
• লাইফটাইম ওয়ারেন্টি বলতে একটা প্রোডাক্ট যতোদিন প্রোডাকশনে থাকবে এবং বাজারে আমদানীকারক প্রতিষ্ঠান কর্তৃক বিক্রির জন্য পাওয়া যাবে সেই সময়সীমাকে বুঝায়। তবে যেকোনো পরিস্থিতিতেই পণ্য ক্রয়ের তারিখ হতে ক্রেতা নূন্যতম এক বছর ওয়ারেন্টির আওতায় থাকবেন।
• ওয়ারেন্টি সার্ভিস সম্পন্ন হবার ৩০ দিনের ভেতরে ক্রেতাকে অবশ্যই সার্ভিস সেন্টার থেকে পণ্য বুঝে নিতে হবে। অন্যথায় সেই পণ্য বা পণ্যের কার্যকারিতার কোনো দায়ভার ইকো টেকনোলজিস বহন করবে না।
• ইকো টেকনোলজিস থেকে পণ্য কেনার পর কেউ যদি সেটা ব্যক্তিগতভাবে ক্রয়-বিক্রয় করেন তাহলে সেটার যাবতীয় দায়ভার সেই ক্রেতা ও বিক্রেতার। এক শ্রেণীর অসাধু মানুষ অনেকসময় আমাদের ক্যাশ মেমো বা ইনভয়েস নকল করে পন্য বিক্রিতে অনৈতিক সুবিধা গ্রহণ করার চেষ্টা করে থাকেন। এ কারণে কেউ ইকো টেকনোলজিস ব্যতীত অন্য কারো কাছ থেকে আমাদের বিক্রিত পণ্য ক্রয়ের পূর্বে অবশ্যই আমাদের হটলাইনে যোগাযোগ করে ইনভয়েস যাচাই করে নিতে হবে, অন্যথায় সেই পণ্যের বিষয়ে ইকো টেকনোলজিস এর কোনো দায়ভার থাকবে না।
• ইকো টেকনোলজিস কর্তৃক বিক্রিত সকল পণ্যে যে ওয়ারেন্টি বা বিক্রয় পরবর্তী সেবার কথা উল্লেখ করা আছে তা মূলত ম্যানুফ্যাকচারার ওয়ারেন্টি। অর্থাৎ ইকো টেকনোলজিস এর বিক্রয় করা পণ্যের ওয়ারেন্টির দায়িত্ব মূলত পণ্যটির নির্মাতা প্রতিষ্ঠান বহন করে থাকে। যে কারণে নির্মাতা প্রতিষ্ঠান, পণ্য ও আমদানির স্থানের উপর নির্ভর করে ওয়ারেন্টির সময়সীমা ও পলিসিতে ভিন্নতা থাকতে পারে। ইকো টেকনোলজিস তার সম্মানিত ক্রেতাকে নির্মাতা প্রতিষ্ঠান থেকে পণ্যের ওয়ারেন্টি সেবা পেতে সর্বাত্নক সহায়তা করে থাকে।
বিক্রয় পরবর্তী সেবা নীতিমালার ক্ষেত্রে ইকো টেকনোলজিস কর্তৃপক্ষ যেকোনো সময় তার নীতিমালায় যৌক্তিক পরিবর্তন আনার সক্ষমতা রাখে। বিস্তারিত ও সর্বশেষ ওয়ারেন্টি নীতিমালা ইকো টেক ও ইকো টেকনোলজিস এর ওয়েবসাইটে দেয়া থাকবে। ওয়ারেন্টি সংশ্লিষ্ট যেকোনো সিদ্ধান্তের জন্য ওয়েবসাইটের সর্বশেষ নীতিমালাই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
